বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে।

এঘটনায় গোয়ালডাঙ্গা বাজারের বিভিন্ন স্টুডিও ও মোবাইল সিম বিক্রয়ের দোকানে উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে গেলে একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালডাংগা বাজারে সহস্রাধিক নারী-পুরুষ এনআইডি কার্ডের ফটোকপি, ২ কপি ছবি এবং নতুন সিম কিনে বিকাশ খুলছেন।

এ ব্যাপারে জামালনগর গ্রামের ছকিনা, মনিরুল, আকলিমাসহ অসংখ্য ভুক্তভোগী জানান, ইউপি সদস্য রকিবুজ্জামান আমাদের বলেছেন সবাই এনআইডি কার্ডের ফটোকপি, ২ কপি ছবি এবং নিজ নামে নতুন সিম কিনে বিকাশ খুলে তার কাছে দিতে। তিনি সবাইকে ফ্যামিলি কার্ড করে দিতে চেয়েছেন।

তবে, বড়দল ইউপির প্রশাসক ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ বলেন, আমাদের এমন কোন নির্দেশনা আসে নি।

এ বিষয়ে ওই ইউপি সদস্যের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ফ্যামিলি কার্ডের কোন সরকারি নির্দেশনা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০