
গাজী মাহিদা মিজান: জুনিয়র বৃত্তি পেয়েছে সাতক্ষীরা জেলার ৫৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৬৩ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪১৫ জন শিক্ষার্থীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এই বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, সাতক্ষীরা জেলার ৫৭৮ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পেয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ট্যালেন্টপুলে ৫৩ জন ও সাধারণ গ্রেডে ১১৩ জন, দেবহাটায় ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২৭ জন, শ্যামনগরে ট্যালেন্টপুলে ২৭ জন ও সাধারণ গ্রেডে ৫৭ জন, আশাশুনিতে ট্যালেন্টপুলে ২৬ জন ও সাধারণ গ্রেডে ৫৭ জন, তালায় ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণ গ্রেডে ৪৪ জন, কলারোয়ায় ট্যালেন্টপুলে ২৭ জন ও সাধারণ গ্রেডে ৫৭ জন এবং কালিগঞ্জে ট্যালেন্টপুলে ২৮ জন ও সাধারণ গ্রেডে ৬০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

মন্তব্য করুন