বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলার ঘটনায় যুবদলের চার নেতা বহিষ্কার

 

শ্যামনগর প্রতিনিধি: কপোতাক্ষ নদের বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত অন্য তিনজন হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তক্রমে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। এছাড়াও বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দৈনিক সমকালে গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই প্রেক্ষিতে সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি ও সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলা করে যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজ আল আসাদ (কল্লোল), বাবলুর রহমান, আব্দুর রহিমসহ ২৫-৩০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!