
ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার (অ. দা.) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ড. মো. শাহিনুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নবজীবন ইনস্টিটিউট, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, ঝাউডাঙ্গা কলেজ ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, কাথন্দা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল গফফার ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন, মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মারুফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মো. শাহিনুর রহমান এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর মো. মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনিন্দিতা চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিষা রায়, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাম্মৎ রুবাইয়া খাতুন ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ইয়াসমিন, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে জি.জি.কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, শ্রেষ্ঠ স্কাউট সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রিহাম ফারহান আপন এবং শ্রেষ্ঠ রোভার হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আজমকে পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।


মন্তব্য করুন