
শ্যামনগর প্রতিনিধি: বাড়ির চার দেয়াল পেরিয়ে নিজের জীবনের সংগ্রাম আর নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া সফরে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের গৃহবধূ অপর্ণা মল্লিক।
অপর্ণা উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি বেসরকারি সংস্থা সিসিডিবি বাস্তবায়নাধীন এনগেজ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে নিজেকে নারী নেত্রী হিসেবে গড়ে তোলেন। সমাজের নানা বাধা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ তিনি স্থানীয়দের কাছে অনুপ্রেরণা।
তার সাফল্যের গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কোডি ইনিস্টিটিউট নামক একটি কানাডিয়ান প্রতিষ্ঠান তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এনগেজ গ্লোবাল গেদারিং অন ওমেনস লিডারশিপ অ্যান্ড একটিভ সিটিজেশিপ প্রোগ্রামে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তিনি ২০ মার্চ তানজানিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২২ মার্চ, থেকে ২৮ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করে নিজের জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও শ্যামনগরের নারীদের নেতৃত্বে এগিয়ে আসার গল্প তুলে ধরবেন।

মন্তব্য করুন