বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ মার্চ ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মণ পেঁয়াজের দামে মিলছে এককেজি গরুর মাংস

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে পেঁয়াজের দাম নিম্নমুখী। এক মণ পেঁয়াজ বিক্রি করে মিলছে এককেজি গরুর মাংস। তবে একই পরিমাণ পেঁয়াজ বিক্রির টাকায় মিলছে না এককেজি ইলিশ মাছ। পেঁয়াজের দাম নিম্নমুখী হওয়ায় চাষিদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফরিদপুরের সালথা উপজেলা ‌‘পেঁয়াজের রাজধানী’ হিসেবে পরিচিত। সালথা সদর বাজার, ঠেনঠেনিয়া, বালিয়া, মাঝারদিয়া, নকুলহাটি, ফুলবাড়িয়া, সোনাপুরসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে এক মণ (৪২ কেজি) ভালো মানের পেঁয়াজ সর্বোচ্চ ৭০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত দামে (১৭-২৭ টাকা কেজি) বিক্রি হচ্ছে।

অথচ বাজারগুলোতে ছোট্ট সাইজের ইলিশ (২-৩ টায় কেজি) ৮০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে একজন কৃষক এক মণ পেঁয়াজ বিক্রি করে এককেজি ইলিশ কিনতে পারছেন না। আবার এককেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক মণ পেঁয়াজের দামে মিলছে এককেজি গরুর মাংস

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি পেঁয়াজ মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ১১ হাজার ২৫০ হেক্টর। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ১১ হাজার ৫০০ হেক্টর। মুড়িকাটা ২০০ ও পেঁয়াজের বীজ ৫০ হেক্টর জমিতে চাষ হচ্ছে। সবমিলিয়ে চলতি মৌসুমে উপজেলায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হালি পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। অনেকেই আবার অগ্রিম পেঁয়াজ উত্তোলন করছেন।

বোয়ালমারীর বাসিন্দা পেঁয়াজ চাষি রেজাউল করিম বলেন, ‘বাজারে বিভিন্ন সাইজের এককেজি ইলিশের দাম ৮০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা। গতকাল সহস্রাইল বাজারে এক মণ পেঁয়াজ বিক্রি করে এককেজি ইলিশ কিনতে গিয়ে দেখি টাকায় হয় না। এককেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত। তাই এক মণ পেঁয়াজ বিক্রি করে ইলিশ না কিনে এককেজি গরুর মাংস কিনেছি।’

উপজেলার পেঁয়াজ চাষিরা জানান, চলতি মৌসুমে গতবছরের তুলনায় বেশি পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে। ডিলাররা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন। এতে বেশি দামে সার কিনতে হয়েছে। তাছাড়া বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এসব কারণে মণপ্রতি কৃষকের খরচ হয়েছে ১২০০ থেকে ১৫০০ টাকা। মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধ করে পেঁয়াজের দাম ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা রাখার দাবি জানান তারা।

হতাশা প্রকাশ করে পেঁয়াজ চাষি আকরাম মোল্লা বলেন, মৌসুমের মাঝামাঝি থেকে শেষ সময়ে পেঁয়াজ চলে যায় মজুতদারের হাতে। তখন দাম বাড়লে কৃষকের কোনো উপকার হয় না। পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজ মজুত করা যায় না। বীজের অতিরিক্ত দামের কারণেও অনেকেই চারা উৎপাদন করতে পারেন না। সেক্ষেত্রে উচ্চ মূল্যে তাদের হালি পেঁয়াজ কিনে রোপণ করতে হয়। পরিবহনের কারণে অনেক সময় হালি পেঁয়াজ নষ্ট হয়, উৎপাদনেও এর প্রভাব পড়ে। ফড়িয়া ও ব্যাপারীরাও পেঁয়াজ চাষিদের বিভিন্নভাবে হয়রানি করেন। এমন চলতে থাকলে পেঁয়াজ চাষে কৃষকরা মুখ ফিরিয়ে নেবেন।

সালথা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী এরশাদ মোল্যা। তিনি বলেন, ঈদ সামনে রেখে বাজারে পেঁয়াজের আমদানি প্রচুর। এজন্য আড়ত থেকে বাজার সব জায়গায় দাম কম। তাছাড়া অপরিপক্ক, কাটা ও ফাটা পেঁয়াজের বাজারে দাম কম থাকে। ঈদ সামনে রেখে ঢাকার অনেক আড়ত বন্ধ আছে। এজন্য পেঁঁয়াজের দামের ওপর প্রভাব পড়েছে। কিছুদিন পর হয়তো দাম বাড়বে।

জানতে চাইলে সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার বলেন, চলতি মৌসুমে পেঁয়াজ চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। পেঁয়াজের দাম নিয়ে চাষিদের মাঝে কিছুটা অসন্তোষ প্রকাশ পেয়েছে। আশা করছি কৃষক পেঁয়াজের সঠিক দাম পাবে। একই সঙ্গে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণাগারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০