বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মার্চ ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, কেবল আল্লাহর গোলামী করার মাধ্যমেই সত্যিকার অর্থে ঈদের প্রাপ্তি পূর্ণ হবে। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন কুরআন ও সুন্নাহর বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে সেখানে আর যায় হোক সত্যিকার ঈদের খুশি থাকতে পারে না। নতুন কাপড় পরার জন্য ঈদ আসে নাই, ঈদ এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে কুরআন সুন্নাহর সৌন্দর্য সমাজে বাস্তবায়ন করতে। মুসলমানদের সত্যিকারের ঈদ তখনই হবে যখন আমরা মানবরচিত সকল মতবাদকে মুছে দিয়ে শুধুমাত্র আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে রাষ্ট্রসহ সকল কিছু পরিচালনা করবো।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে সাতক্ষীরার মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সদর উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, জামায়াতের সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান, মানিকগঞ্জ পৌর জামায়াতের আমীর হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাও. আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাও. আব্দুস সবুর, কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, রাবি সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শিবির নেতা আল মামুন, মমিনুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০