বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মার্চ ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র: ঈদের ছুটিতেও ভরসা পেয়েছেন মায়েরা

ডেস্ক রিপোর্ট: ​সর্বত্র তখন ঈদের আমেজ। মানুষের ব্যস্ততা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে। ঠিক তখনই সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিত্রটি ছিল একটু ভিন্ন। সেখানে চিকিৎসক আর সেবিকারা নিয়োজিত ছিলেন নতুন প্রাণের আগমনকে নিরাপদ করতে। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও সেখানে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সেবা।

​শনিবার (২১ মার্চ) ​ঈদের দিন সকাল ১১টা ৪০ মিনিট। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের খাদিজা খাতুন ও রেজওয়ান কবির দম্পতির জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে রইল এবারের ঈদ। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাদের কোল জুড়ে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সুস্থ সন্তানের আগমন— যা পরম আশীর্বাদ হয়ে আসে তাদের জন্য।

স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থ থাকায় তারা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামানের নির্দেশনায় ছুটির দিনগুলোতেও কেন্দ্রটিতে আউটডোর সেবা চালু ছিল। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়েরা পেয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. পলাশ দত্ত জানান, ​আমাদের লক্ষ্য ছিল ছুটির সময়ে যেন কোনো মা সেবা থেকে বঞ্চিত না হন। চলতি মাসে এ পর্যন্ত ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ঈদের দিনেও আমরা সেবা দিতে পেরে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে তৃপ্ত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!