বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অফিসে গিয়ে প্রেমিককে কুপিয়ে ফাঁস নিলেন প্রেমিকা

ডেস্ক রিপোর্ট: সিলেটের বিয়ানীবাজারে পরকীয়া প্রেমিকের অফিসকক্ষে গিয়ে তাকে দা দিয়ে কুপিয়ে সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা। সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার উপজেলার খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষের ভেতর এ ঘটনা ঘটে।

দায়ের কোপে গুরুতর আহত প্রেমিক ওই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী গোপাল চন্দ্র দাস (৩২)। তিনি খশির পাঠনিপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। নিহত প্রেমিকা খায়রুননেছা ওরফে মেরি (৪০) একই উপজেলার খশির নামনগর গ্রামের মৃত মনির আলীর মেয়ে।

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরকীয়া প্রেমের জের ধরে দ্বন্দ্বে ধারালো দা দিয়ে কোপালে প্রেমিক গোপাল চন্দ্র দাস মাথায় ও হাতে মারাত্মক জখম হন। আহতাবস্থায় গোপাল তার অফিসকক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে এলে স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশায় করে গোপালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের গেট তালাবদ্ধ করতে গেলে খায়রুননেছা ওরফে মেরি দৌড়ে গোপালের অফিসকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন৷ এরপর তিনি অফিসকক্ষের পর্দা দিয়ে ছাদের লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!