
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দিবসটির সূচনালগ্নে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রেসক্লাব নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক হাবিবুল হাসান, সাংবাদিক তৌহিদসহ প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন