
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দিবসটির সূচনালগ্নে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন।
শ্রদ্ধাজ্ঞাপনকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমসের মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) ও মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, পর্যবেক্ষণের হাবিবুল হাসান, বাংলানিউজের তানজির কচিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।
মন্তব্য করুন