বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কাঁকড়ার প্রজেক্টে বিষ, ১০ লাখ টাকার ক্ষতি!

 

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর একটির কাঁকড়া প্রজেক্টে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার কাঁকড়া মারা গেছে বলে দাবি করেছেন প্রজেক্টের মালিক বিল্লাল গাজী।

বিল্লাল গাজী জানান, শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে স্থানীয় আশরাফ আলী নামের এক ব্যক্তি তার প্রজেক্টে বিষ দিয়েছেন বলে তার সন্দেহ হচ্ছে। সকালে কর্মচারীরা প্রজেক্টে গিয়ে দেখতে পান পানিতে থাকা বক্সে অধিকাংশ কাঁকড়া মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত বিল্লাল গাজী আরো জানান, আমার প্রজেক্ট থাকা বিপুল পরিমাণ কাঁকড়া বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। কারও সঙ্গে শত্রুতা থাকলেও এভাবে জীবিকা ধ্বংস করা কাম্য নয়। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে আশরাফ আলীর কাছে জানতে চাইলে তিনি বিষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে বিল্লাল গাজীর সাথে বাকবিতণ্ডার কথা স্বীকার করেন।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০