বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: জেন-জি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

গত বছর সেপ্টেম্বরে নেপালের জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন।
এ মৃত্যুর ঘটনায় ওলির দায় আছে কি না, তা তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এ আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র ওম অধিকারী অলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলতি বছর ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন।

অলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন।

নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরই অলিকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ ছিল, এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে গুলি বন্ধ বা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এ অবহেলার কারণেই অপ্রাপ্তবয়স্করাও প্রাণ হারিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কেরকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১০

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১১

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১২

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৯

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

২০
error: Content is protected !!