বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণ

ডেস্ক রিপোর্ট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।

উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো বিমানের কার্গো হোল্ডে লুকিয়ে আনা হলো, এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!