বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট

ডেস্ক রিপোর্ট: দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়েন বিরোধীদলীয় নেতা। এসময় বিরোধীদলীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তাদের দাবির কোনো প্রতিকার পাওয়া যায়নি, যা দেশবাসীর রায়ের সঠিক মূল্যায়ন নয়। সংসদীয় এই অবমূল্যায়নের প্রতিবাদে তিনি তার দলীয় সদস্যদের নিয়ে ওয়াকআউট করার ঘোষণা দেন।

পরবর্তী সময়ে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট নোটিশকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটি মুলতবি প্রস্তাব সামনে আনা হয়েছে।

স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং বিরোধী দলকে শান্ত করতে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তিনি বিরোধীদলীয় নেতাকে তার বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ করেন এবং জানান যে সামনে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনার অপেক্ষায় আছে।

স্পিকার আশ্বাস দেন যে, ওই প্রস্তাব শুনলে বিরোধী দল তাদের প্রশ্নের উত্তর পেতে পারে এবং সেখানে মন খুলে কথা বলার সুযোগ থাকবে।

এসময় স্পিকার বারবার অনুরোধ করেন যেন তারা তাড়াহুড়ো করে ওয়াকআউট না করে প্রস্তাবটির ভাগ্য নির্ধারণ পর্যন্ত অপেক্ষা করেন। সবশেষে, যখন বিরোধী দল তাদের সিদ্ধান্তে অটল থাকে, তখন স্পিকার সংসদীয় রীতি অনুযায়ী তাদের ওয়াকআউট করার অধিকারকে স্বীকৃতি দিয়ে ধন্যবাদ জানান।

‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করে তার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০