বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ এপ্রিল ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির হার, অভিযোগ অঙ্গ সংগঠনের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দলীয় কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের সঙ্গিতা মোড়স্থ টাইগার প্লাসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম সজীব, মাহমুদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর দলীয় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সভাপতির বক্তব্যে শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ বলেন, সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই জেলার চারটি আসনে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন। বিশেষ করে ৫ আগস্টের আগের আন্দোলনে যারা রাজপথে ছিলেন, সেই ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং এই কারণেই ৪টি আসনেই বিএনপি প্রার্থীদের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় নেতা-কর্মীরা মতপার্থক্য দূর করে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!