বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড: ৬ ওভার, ০ রান, ৫ উইকেট

ডেস্ক রিপোর্ট: কোনো রান খরচ না করেই ৫ উইকেট! অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই অভাবনীয় কাণ্ডটিই ঘটিয়ে দেখিয়েছে খাগড়াছড়ির ক্ষুদে অফ-স্পিনার মাহিন হক।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের এই তরুণ তুর্কি যেন একাই গুঁড়িয়ে দিল প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।

ম্যাচের প্রেক্ষাপট টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়। জবাবে ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহিন হকের ঘূর্ণিজাদুর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের ইনিংস।

মাত্র ২৭ রানেই অলআউট হয়ে যায় তারা, যার ফলে ১৭৮ রানের বিশাল জয় পায় পুলিশ লাইন্স।

অবিশ্বাস্য সেই স্পেল মাহিনের বোলিং ফিগারটি ছিল যেকোনো বোলারের জন্য আজন্ম লালিত স্বপ্নের মতো: ৬ ওভার, ৬ মেডেন, ০ রান, ৫ উইকেট!

স্কুল ক্রিকেটের সীমিত ওভারের ম্যাচে এমন নিখুঁত ও বিধ্বংসী বোলিং সচরাচর দেখা যায় না।

পরিসংখ্যান বলছে, স্কুল ক্রিকেটের গত ১১ বছরের ইতিহাসে এমন কিপটে ও সফল বোলিং ফিগার আর দেখা যায়নি।
আন্তর্জাতিক অঙ্গনে এর আগে ২০১৬ সালে ভারতের দিল্লির স্কুল ক্রিকেটে হার্শ ত্যাগি ০ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

এবার বাংলাদেশের মাটিতে সেই বিরল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন মাহিন।
তৃণমূল থেকে প্রতিভার উত্থান দেশজুড়ে ৬৪ জেলার ৩৪৭টি স্কুলের প্রায় ৯ হাজার খুদে ক্রিকেটার এবারের আসরে অংশ নিচ্ছে। এত বিপুল সংখ্যক ক্রিকেটারের ভিড়ে নিজের প্রথম ম্যাচেই এক অবিশ্বাস্য বোলিং স্পেল দিয়ে নির্বাচক ও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিলেন খাগড়াছড়ির এই ক্ষুদে প্রতিভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!