বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার দশ ফুটের খাল খনন শুরু

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দশফুটের খাল পুনঃখনন শুরু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালি এলাকায় এই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচএম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা কর্মপরিষদের দেলোয়ার হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সদর ইউনিয়ন আমীর আবুল হোসেন, সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রসঙ্গত, দশ ফুটের খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে স্থানীয় কৃষকরা। পরে বিষয়টি উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খালটি পুনঃখননের উদ্যোগ নেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!