বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সরসকাটি দাখিল মাদ্রাসার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার সরসকাটি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকার গাছ অবৈধভাবে কর্তন ও বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে।

​সোমবার (২০ এপ্রিল) গাছগুলো বিক্রি করা হয়।

​সরেজমিনে দেখা গেছে, সরসকাটি দাখিল মাদ্রাসার অফিস কক্ষের সামনের বড় ২টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে মেহগনি গাছ ক্রেতা, সরসকাটি বাজারের কাঠ ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, ৫টি গাছের দাম ৩ লক্ষাধিক টাকা। এর মধ্যে তিনি বড় আকৃতির একটি মেহগনি গাছ মাদ্রাসা সুপারের নিকট থেকে ৭৩ হাজার টাকায় ক্রয় করেছেন। অন্য গাছগুলি কে বা কারা কিনেছে তা তিনি জানেন না।

​এ দিকে নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না। সব মাদ্রাসা সুপার জানেন। তবে গাছ বিক্রির টাকা মাদ্রাসার ফান্ডে জমা করা হয়নি।

​এ বিষয়ে সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান জানান, ঝড়ে কয়েকটি গাছ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর মধ্যে একটি গাছ বিক্রি করা হয়েছে। এ বিষয়ে ব্যাক ডেটে একটি রেজুলেন করা আছে বলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

মাদ্রাসার সভাপতি ও কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান বলেন, সম্প্রতি একটি গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাছটি মাদ্রাসা সুপার বিক্রি করেছেন মর্মে তিনি জেনেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রির জন্য সুপার সরকারের যথাযথ নিয়ম অনুসরণ করেননি । যেটি তার ভুল হয়েছে।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তিনি কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া কোন অবস্থাতেই মাদ্রাসা সুপার বা সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে পারবেন না। এটা অপরাধ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!