বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মিটার জব্দ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বছরের পর বছর বিদ্যুতের প্রধান লাইনে হুক লাগিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে একাধিক মোটর চালিয়ে বোরো ক্ষেতে সেচ দিচ্ছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের আব্দুর রহমান।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে মোটর ও মিটার জব্দ করেন তারা।

তবে, জরিমানা না করা ও অবৈধ সংযোগ স্থাপনকারী আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ডিজিএম জাহাঙ্গীর আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম না প্রকাশের শর্তে এলাকাবাসী জানান, প্রতিবছর বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মকর্তাকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন আব্দুর রহমান।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, আব্দুর রহমানের দেড় বিঘা জমি চাষের জন্য কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে ১টি সেচ মিটার নেওয়া আছে। কিন্তু তিনি অবৈধ সংযোগ নিয়ে আরো ৩টি মোটর চালিয়ে এলাকার প্রায় শত বিঘা জমিতে বোরো চাষে পানি বিক্রি করে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা আয় করে আসছেন।

এলাকাবাসী বিষয়টি পল্লী বিদ্যুৎকে জানানোয় রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়। তবে, আব্দুর রহমান পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে হুক লাগানো অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার এবং ১টি মোটর জব্দ করা হয়।

এ ব্যাপারে ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, তাদের সংযোগ বিচ্ছিন্ন এবং মিটার ও মোটর জব্দ করা হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানায়, একটি মহলের দৌড়ঝাপের কারণে আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না ডিজিএম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

২

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

৩

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

৪

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

৫

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৭

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৮

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৯

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১০

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

১১

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১২

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

১৩

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

১৪

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১৫

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১৬

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১৭

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৮

দিল্লিতে মমতা আটক

১৯

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

২০