বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবাসীর টাকা-স্বর্ণ নিয়ে দূর সম্পর্কের ভাতিজার সাথে পালালো স্ত্রী

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে স্বামীর পাঠানো নগদ ৭ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে দূর সম্পর্কের ‘ভাতিজা’র সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলামের মা মোসাঃ খাদিজা বেগম (৮০) গত ২৪ এপ্রিল কেশবপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর থানার বড়নডালী গ্রামের মৃত খোরশেদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে সুমাইয়া খাতুনকে বিবাহ করেন। বিবাহের তিন বছর পর সংসারের স্বচ্ছলতা ফেরাতে সিরাজুল মালয়েশিয়ায় পাড়ি জমান। তাদের সংসারে ৩ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রবাসে থাকাকালীন সিরাজুল তার সমস্ত উপার্জিত টাকা বিশ্বস্ততার সাথে স্ত্রীর ব্যাংক একাউন্টে পাঠাতেন।

অভিযোগপত্র অনুযায়ী, সিরাজুলের অবর্তমানে জাহিদ হাসান নামে এক যুবক প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সম্পর্কে ফুফু-ভাতিজা হওয়ায় পরিবার শুরুতে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও, ধীরে ধীরে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত ২৪ এপ্রিল ভোরে সুমাইয়া খাতুন সুযোগ বুঝে ঘরে রক্ষিত নগদ ৭ লাখ টাকা এবং ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে জাহিদ হাসানের সাথে পালিয়ে যান। পরে জানা যায়, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওই প্রবাসীর মা খাদিজা বেগম জানান, সিরাজুল ইসলাম এখনও বিদেশে অবস্থান করছেন।

খাদিজা বেগম আক্ষেপ করে বলেন, আমার ছেলেটা বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে টাকা পাঠাতো একটা সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু সেই টাকা আর গয়না নিয়ে সে পালিয়ে গেল।

এ ঘটনায় ওই প্রবাসীর পরিবার সামাজিকভাবে এবং আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।

কেশবপুর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!