বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুনসুর সরদারের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম ইমরান হোসেন (০৫)। সে একই উপজেলার পার্শ্ববর্তী ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী গ্রামের এনামুল রহমানের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন তার মা-বাবার সঙ্গে বেড়াতে ফুফুর বাড়িতে যায়। এ সময় টানা তিন দিনের বৃষ্টিতে ফুফুর বাড়ির ধানক্ষেত পানিতে তলিয়ে যায়। ফলে ইমরানের বাবা-মা ও ফুফুর পরিবারের সদস্যরা বিলে নেমে ধান তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন।

এ সুযোগে সবার অজান্তে ইমরান একটি পানির কলস নিয়ে বাড়ির পাশের পুকুরে যায়। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে একটি কলস ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়।

পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির পর ইমরানকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!