বাংলাদেশ, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে মুক্তি পাবে ডি এ তায়েব-মাহির ‘অফিসার’

বিনোদন ডেস্ক: দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে প্রবাসে থাকলেও ঈদে সিনেমার তালিকায় থাকছে তার অভিনীত নতুন ছবি ‘অফিসার’। সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব।

জানা গেছে, আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ‘অফিসার’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় মাহিকে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত ব্যস্ততা ও দেশের বাইরে অবস্থানের কারণে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। তবে ‘অফিসার’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

নায়ক ডি এ তায়েব জানান, ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি গল্প নিয়ে আসছে ‘অফিসার’। তিনি আশাবাদী, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে সাড়া ফেলবে।

সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে কাজ চলছে। এস জি প্রোডাকশন প্রযোজিত ‘অফিসার’ চলচ্চিত্রে মাহি-ডি এ তায়েব ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার, মুকুল চৌধুরী প্রমুখ।

এর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণ করছেন আসাদুজ্জামান মজনু। রূপসজ্জায় রয়েছেন জামাল ও শামীম রেজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বেপরোয়া আলিফ বাহিনী, ২০ জেলে-মৌয়ালকে অপহরণ

পাম ওয়েল ও খাবার সোডা দিয়ে নকল দুধ তৈরি, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার নতুন এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম

আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

ঈদে মুক্তি পাবে ডি এ তায়েব-মাহির ‘অফিসার’

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

পদত্যাগ করবেন না মমতা ব্যানার্জী, কী ঘটছে পশ্চিমবঙ্গে?

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

কালিগঞ্জে গ্রাম আদালত রেডিও উৎসব

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

১০

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: ডা. জাহেদ

১১

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

১২

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

১৩

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি

১৪

সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৫

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

১৬

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল ৬ জনের

১৭

পাইকগাছায় ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের স্থান পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১৮

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

১৯

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705