বাংলাদেশ, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

রিজাউল করিম: পূর্ব ঘোষিত অনুযায়ী বাগান থেকে সাতক্ষীরার আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষী আবু সাইদের বাগান থেকে সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ শুরু হয়।

ঘোষণা অনুযায়ী, এখন থেকে বাজারে সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাওয়া যাবে।

এছাড়া আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ০৫ জুন থেকে আম্রপালি আম পাওয়া যাবে।

এদিকে, সকালে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমচাষী আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে এই মৌসুম আমাদের জন্য লাভজনক হবে।

কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় আমের গুণগত মান বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি রাখবে।

এদিকে, উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: ডা. জাহেদ

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি

সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল ৬ জনের

পাইকগাছায় ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের স্থান পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

১০

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

১১

উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট চালুর দাবি

১২

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শামা ওবায়েদ

১৩

সাতক্ষীরায় ইয়ুথ কানেক্ট সামিট

১৪

প্রথম নির্বাচনেই চমক, মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়

১৫

গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

১৬

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

১৭

হাম ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

১৮

শ্যামনগরে অপহরণের ২ দিন পর কৃত্রিম প্রজনন কর্মী উদ্ধার, আটক ৩

১৯

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705