বাংলাদেশ, সোমবার, ০৪ মে ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

 

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে শহরের পাকাপোল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগী শনাক্ত করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।

এছাড়া রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক আজারুল ইসলাম এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহকারী কর্মকর্তা রাইসুল ইসলাম রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনেক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটের কারণে চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত প্রবীণরা চিকিৎসা বঞ্চিত হন। এসব বিষয় বিবেচনায় রেখে এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া যারা ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে অপহরণে ৩ দিন পর কৃত্রিম প্রজনন কর্মী উদ্ধার, আটক ৩

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেসসচিব শফিক: মহিউদ্দিন সরকার

সুন্দরবনে ২ মৌয়াল ও জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাতক্ষীরায় ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

১০

শ্যামনগরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১১

২০ মাসে নির্যাতনের শিকার ১০৩৪ সাংবাদিক

১২

ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

১৩

ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন

১৪

কয়রায় দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সমন্বয় সভা

১৫

এপ্রিলে রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

১৬

শ্যামনগরে কৃত্রিম প্রজননকারীকে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৭

কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেল মধুকবির স্মৃতিবিজড়িত আড়াইশ’ বছরের বটবৃক্ষ

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

১৯

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705