বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

ডেস্ক রিপোর্ট: গুণগত মান ও উজ্জ্বল রঙের কারণে দেশজুড়ে বিশেষ কদর রয়েছে সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের। এই বাড়তি চাহিদা মেটাতে আসন্ন আমন মৌসুমের জন্য দেশের ২২টি অঞ্চলে ৯৫২ মেট্রিক টন বীজ সরবরাহ করবে বিএডিসির সাতক্ষীরা বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র।

বিএডিসির সাতক্ষীরা বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, আমন মৌসুমের বীজের চাহিদা মেটাতে ৯৫২ মেট্রিক টন বীজধান উৎপাদন করা হয়েছে। যা চলতি মাসেই দেশের বীজ বিপণন বিভাগের মাধ্যমে দেশের ২২টি অঞ্চলে পৌঁছে যাবে।

বীজ উৎপাদন নিয়ে বিএডিসির সাতক্ষীরা বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক (বীউ) রমিজুর রহমান বলেন, সাতক্ষীরা কেন্দ্রের আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা ও ডুমুরিয়া অঞ্চলের চুক্তিবদ্ধ ও প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে বীজ উৎপাদন ও সংগ্রহ করা হয়। উৎপাদনকালীন নিবিড় তদারকি করা হয়, যাতে বীজের সর্বোচ্চ গুণগত মান বজায় থাকে। এজন্য ৭টি ব্লকে ৩০০ জন প্রশিক্ষিত চাষী নিয়োজিত রয়েছেন। তাঁদের ভিত্তি মানের উৎকৃষ্ট বীজ সরবরাহ থেকে শুরু করে চারা রোপণ ও ফসল কাটা পর্যন্ত তদারকি করা হয়। এরপর মান যাচাই করে সেই বীজ সংগ্রহ করা হয়।

তিনি আরো বলেন, বিএডিসির সাতক্ষীরা কেন্দ্রের বীজের সুনাম দেশজুড়ে। এজন্য চাহিদাও বেশি।

এই মান ধরে রাখতে নানামুখী পদক্ষেপও নেওয়া হয়েছে। এখানে উপযোগী প্রশিক্ষণ কক্ষ ছিল না, সেটা সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। কেন্দ্রের সকল স্থাপনা ও যন্ত্রপাতি সচল রেখে বীজ সংরক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!