ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের আশপাশের দেশগুলো, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ও গণতন্ত্রের বিজয় হোক।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল– ভারতের পশ্চিমবঙ্গের ফলাফল… প্রায় শেষের পথে গণনা।
সেখানে তৃতীয়বারের মতো বিজেপি আসছে রাজ্য সরকারে। সেটার বিষয়ে বাংলাদেশ ও বিএনপির মনোভাব জানতে চাইছি।
এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে ভারতের নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার।
কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব যে আমাদের আশপাশের দেশগুলো, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ও গণতন্ত্রের বিজয় হোক।
পশ্চিমবঙ্গের নির্বাচনে এই পরিবর্তনে আমাদের সম্পর্কটা আমরা যেরকম কন্টিনিউ রাখছিলাম সেরকমই আমরা রাখব কি না– এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ফরেন পলিসি… একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, যে প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।
পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি আসছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে। এখন পুশব্যাক বা পুশইন নিয়ে আমাদের যে আশঙ্কার জায়গাটা, সেই আশঙ্কার জায়গা থাকবে কি না। আশঙ্কা থাকবে কি না যে আবারও পুশব্যাক হতে পারে। কারণ তাদের তো কথাবার্তা এরকম ছিল অনেকটা।
এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সি, নো ম্যাটার হুইচ গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার ইন ইন্ডিয়া। আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলো কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিক্যাল পার্টি, আমাদের দিক থেকে আমাদের… আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন সেটা আছে। আরও অনেক ইস্যু আছে, সে ইস্যুগুলো তো আমাদের রয়েই যাচ্ছে। সেগুলোর যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।
মন্তব্য করুন