বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গ্রাম আদালত রেডিও উৎসব

ডেস্ক রিপোর্ট: ‌‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে রেডিও নলতার আয়োজনে বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং ইউএনডিপির সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) সাতক্ষীরা ও খুলনা জেলা ম্যানেজার হাফিজুর রহমান এবং বিসিআর এর প্রতিনিধি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

উৎসবের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) নিয়ে রেডিও নলতার কার্যক্রম অবহিত করেন। এরপর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এবং এর সুফল নিয়ে কয়েকটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে রেডিও নলতার সংগীত শিল্পীদের উপস্থাপনায় গ্রাম আদালত এর সুফল এবং কার্যক্রম নিয়ে একটি জারি গান অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজুর রহমান নানা পরিসংখ্যান তুলে ধরেন এবং এটা কিভাবে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়া যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন।

পরে কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারী, ছাত্র ছাত্রী, শ্রোতা, সাংবাদিক, শ্রোতাক্লাবের সদস্য, পিছিয়েপড়া জনগোষ্ঠী, স্বেচ্ছাসেবক ও ইয়ুর্থ লিডাররা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কুইজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার টেকনিক্যাল অফিসার ও সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান বিভাগের প্রধান প্রতিমা রানী, সহকারী টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০