বাংলাদেশ, বুধবার, ০৬ মে ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৬ মে ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: ‌‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে বুধবার (৬ মে) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে ১০০ নারী খামারীর অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে নারী খামারীরা শুধু স্বাবলম্বীই নয়, দেশের পুষ্টি চাহিদা পূরণেও বড় অবদান রাখতে পারবে।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম, ফায়ার ইন্সপেক্টর শরিফুল ইসলাম, ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ প্রমুখ।

এতে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডা। তাজ মোহাম্মদ ।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) ও গাভী পালনের বই বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের অবসর সুবিধা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

নারী খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

খাজরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের অর্ধবার্ষিকী সভা

সুন্দরবনে বেপরোয়া আলিফ বাহিনী, ২০ জেলে-মৌয়ালকে অপহরণ

পাম ওয়েল ও খাবার সোডা দিয়ে নকল দুধ তৈরি, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার নতুন এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম

আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

ঈদে মুক্তি পাবে ডি এ তায়েব-মাহির ‘অফিসার’

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

১০

পদত্যাগ করবেন না মমতা ব্যানার্জী, কী ঘটছে পশ্চিমবঙ্গে?

১১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১২

কালিগঞ্জে গ্রাম আদালত রেডিও উৎসব

১৩

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

১৪

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: ডা. জাহেদ

১৫

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

১৬

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

১৭

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি

১৮

সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৯

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705