বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, আমরা সেপারেটেড: বুবলী

বিনোদন ডেস্ক: গোপনে প্রেম থেকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান।

বিয়ের প্রায় চার বছর পর বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপরই এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যের দিকে আঙুল তুলে বিভিন্ন সময় বিভিন্ন ‘আপত্তিকর’ মন্তব্যও করতে দেখা যায়।

সবশেষ শাকিব জানান, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়।

এরপরই প্রশ্ন উঠে, তাহলে কি বিচ্ছেদ হয়ে গেছে এই তারকা দম্পতির? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বুবলী। তিনি জানান, শাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়নি। তবে তারা বর্তমানে সেপারেটেড।

বুবলী বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার এখনো বিচ্ছেদ হয়নি। আমরা সেপারেটেড (আলাদা থাকছি)। সে (শাকিব খান) যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়।’

এই নায়িকা বলেন, ‘শাকিব খান তো বাচ্চা না। তাকে কেউ কিছু বোঝালেও তিনি সংসার ছেড়ে চলে যাবেন না। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ন সিদ্ধান্ত তার। আমার চেষ্টা যেটা করার আমি করেছি। এখনও আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান। যার নাম আব্রাম খান জয়। তবে সেই সংসার সুখের হয়নি। প্রায় দশ বছরের গোপন সংসারের ভাঙন ঘটে ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে। এরই সাথে থেমে যায় শাকিব-অপুর একসঙ্গে পথচলা।

এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। ওই বছরেই নায়িকাকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের প্রায় দুই বছরের মাথায় ২০২০ সালে বুবলী-শাকিবের সংসারজুড়েও আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় সেহজাদ খান বীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০