বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বােধন

কয়রা (​খুলনা) প্রতিনিধি: সোনালী ব্যাংক খুলনার কয়রা শাখায় বছরব্যাপী বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। একই সাথে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

​শনিবার (২৩ মে) কয়রা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম কুদ্দুস।

​উদ্বোধনের প্রথম দিনেই ২০ জন গ্রাহক ব্যাংকের নিয়ম মেনে খেলাপি ঋণের টাকা পরিশোধ করেন।

​কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ওসমান গনি ও প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী এবং সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফ প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস বলেন, সোনালী ব্যাংক দেশের অর্থনীতি সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ব্যাংকের তারল্য ও ঋণ প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলার অনুযায়ী এই বিশেষ ছাড় ও আদায় কর্মসূচি চালু করা হয়েছে। তিনি খেলাপি গ্রাহকদের আইনি জটিলতা এড়াতে এবং বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে ‘ঋণ আদায় মাস’-এর মধ্যে ঋণ পরিশোধ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!