বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ বছরে দক্ষিণের মশাল

ডেস্ক রিপোর্ট: নতুন প্রত্যয়ে ১১ বছরে পদার্পণ করল দৈনিক দক্ষিণের মশাল। সত্য প্রকাশের সাহস, মানুষের কথা বলার দায়বদ্ধতা এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে নির্ভীক অবস্থানের অঙ্গীকার নিয়ে শনিবার (২৩ মে) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রতিনিধি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সুধীজন অংশ নেন।

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও কেক কাটা এবং দ্বিতীয় পর্বে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি শেখ হাসান শাহারিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, অধ্যাপক পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী এবং ম্যানগ্রোভ সম্পাদক কবি স. ম. তুহিন।

বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল খবরের কাগজ নয়- এটি সমাজের বিবেক, মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিচ্ছবি। বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্যকে তুলে ধরা যেমন কঠিন, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের সুখ-দুঃখ, সম্ভাবনা, সংকট ও সংগ্রামের গল্প দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে তুলে ধরছে দৈনিক দক্ষিণের মশাল। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনমানুষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, মফস্বল সম্পাদক মোহাম্মদ মোজাহিদ, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুন, আরাফাত হোসেন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, খাইরুল বাসার, আবুল হোসেন, আবু সায়ীদ, আশাশুনি প্রতিনিধি আলমগীর হোসেন, কাশিমাড়ি ইউনিয়ন প্রতিনিধি হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ইয়াছিন আলম এবং গ্রাফিক্স ডিজাইনার আবু হাসান।

সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দক্ষিণের মশাল পথচলা শুরু করেছিল। সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা মানুষের কথা বলার চেষ্টা করেছি। পাঠকের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতায় আজ আমরা ১১ বছরে পদার্পণ করেছি।

আলোচনা শেষে সংবাদ পরিবেশনায় নৈতিকতা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির ওপর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!