বাংলাদেশ, সোমবার, ০১ জুন ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আজ সোমবার (১ জুন) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য এ দিনটি ধার্য করেন।Maps

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি-না, সে বিষয়ে আজ আদালতে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান । ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।City & Local Guides

এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার (৩১ মে) ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে জানান, রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। বাকিটা আদালত যেটা ন্যায়বিচারের স্বার্থে মনে করবেন, সেটাই করবেন। তবে যে যেরকম সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সেই বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে পড়ে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় আবাবিল’র উদ্যোগে গুণীজনদের সম্মাননা

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

রামিসা হত্যায় নতুন নাম, সেই ডলারের পরিচয় নিয়ে যা জানালেন আসামি সোহেল

‘পদত্যাগ করলেন’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির ভেটকি

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি

পানামাকে উড়িয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াল ব্রাজিল

এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল-জলকামান নিক্ষেপ

১০

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ

১১

দেশে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম

১২

পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

১৩

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

১৪

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ

১৫

কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ ও ঐতিহ্যবাহী লাঠিখেলা

১৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আল-মামুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

১৭

কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

১৮

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১ জুন, জীবিকা সংকটে বনজীবীরা

১৯

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

২০
error: Content is protected !!