বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বিমানবন্দরের কার্গো শেডে আগুন, কয়েক মিনিটেই নিয়ন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্গো শেডে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা রাশেদ বিন খালেদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো শেডে মালামাল রাখার জায়গায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায় ও ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নির্বাপণে কাজ করছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের ভেতরে একটি কন্টেইনারে অগ্নিকাণ্ড ঘটে। দুই থেকে তিন মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ওই জায়গায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কন্টেইনার ও মালামাল সংরক্ষণ করা হয়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকার একটি কন্টেইনার ও এর পাশের অংশে আগুনের সূত্রপাত দেখা যায়।

তিনি বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পার্শ্ববর্তী বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএম রাগিব সামাদ আরও জানান, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের উৎস এবং অন্য কোনো স্থান থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইং অপারেশন নিরবচ্ছিন্নভাবে চলমান আছে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনে কার্গো শেডের ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১০

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১১

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১২

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৪

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৫

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১৬

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৭

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৮

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১৯

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

২০
error: Content is protected !!