
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে সংগঠনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সুজন’র সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু।
বক্তব্য রাখেন সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, অ্যাড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমুখ।
সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মানবাধিকার সংগঠক অধ্যাপক পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সুজন এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।
মন্তব্য করুন