বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাসির মাংসের রেজালা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: রেজালা অনেকের কাছেই প্রিয় খাবারের নাম। এটি তৈরি করা যায় অনেককিছু দিয়ে।

অতিথি আপ্যায়নে আপনি চাইলে তৈরি করতে পারেন খাসির মাংসের রেজালা। বাড়িতে এই পদ তৈরির চেষ্টা করলেও বেশিরভাগ সময়ই অনেকে মনের মতো রং ও স্বাদ আনতে পারেন না রান্নায়।

এই রেসিপির মাধ্যমে জেনে নিন, কীভাবে ঘরেই সহজে তৈরি করবেন বাবুর্চিদের মতো সুস্বাদু খাসির রেজালা।

উপকরণ:
খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১/৪ কাপ, তেল ১/৪ কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, লবণ স্বাদমতো, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, মরিচগুড়া ২ চা চামচ, কাশ্মিরী মরিচের গুড়া ১ চা চামচ, বাদাম বাটা ১/৪ কাপ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, এলাচ-দারচিনি বাটা আধা চা চামচ, জয়ফল-জয়ত্রী বাটা আধা চা চামচ, আধ কাপ দুধ, আধ কাপ পানি, আধ চা চামচ কেওড়া জল, কাঁচামরিচ ৪-৫ টি, আলুবোখারা দুটি, চিনি স্বাদমতো

প্রণালী:
১. টক দই এবং অর্ধেকটা বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

মিশ্রণটি খাসির মাংসে ভালোভাবে মিশিয়ে নিন।
২. কড়াইয়ে ঘি ও তেল ঢালুন।

এতে পেঁয়াজ ঢেলে দিন। হালকা লালচে রং ধারণ করা পর্যন্ত ভাজতে থাকুন।
৩. লবণ ও আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। হলুদ ও মরিচের গুড়া দিয়ে দিন। এবার জিরা, বাদাম, পোস্ত বাটা দিয়ে নাড়ুন। সবশেষে জয়ফল-জয়ত্রী বাটা ও এলাচ-দারচিনি বাটা দিয়ে মশলা কষাতে থাকুন।
৪. মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাখিয়ে রাখা মাংস ঢেলে দিন। ভালোভাবে নাড়তে থাকুন।
৫. মশলা দিয়ে মাংস কষানো হলে দুধ ও পানি একত্রে মিশিয়ে ঢেলে দিন। চুলার আঁচ একেবারে কমিয়ে ঢেকে রাখুন ২০ মিনিট।
৬. ঢাকনা খুলে মাংসটি আরেকবার নাড়ুন। কেওড়া জল দিয়ে দিন। সেইসঙ্গে কাঁচামরিচ ও আলুবোখারা দিয়ে দিন। বাকি বেরেস্তার অর্ধেকটি হাত দিয়ে ভেঙে দিয়ে দিন। আবারো নাড়ুন। এবার ঢেকে দিন।
৭. পাঁচ মিনিট পর ঢাকনা খুলুন। তেল উপরে উঠে এলে চিনি ছড়িয়ে দিন। একবার নেড়ে নামিয়ে নিন।

সার্ভিং ডিশে খাসির রেজালা ঢেলে উপরে বাকি বেরেস্তা ছড়িয়ে দিন। পরিবেশন করুন পোলাও কিংবা নান রুটি অথবা পরাটার সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০