বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে বিশেষ হাই-স্পিড (বুলেট) ট্রেনে রওনা হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এর আগে, আজ সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফ আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ খ্যাত আন্তর্জাতিক সম্মেলনের বার্ষিক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই উচ্চপর্যায়ের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০ জনেরও বেশি রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই সফরের মধ্য দিয়ে দেশে নতুন বিদেশি বিনিয়োগের পথ সুগম হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে সফরের দ্বিতীয় অংশে আজ তিনি বেইজিং এলেন। বেইজিং সফরকালে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকায় ভূমিকম্পে নিরাপদ আশ্রয়ের জন্য চিহ্নিত ৪৪৫ স্থান

ব্রাজিলের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আগামী পাঁচদিন হতে পারে ঝড়-বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

১১

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১২

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

১৩

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

১৪

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

১৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১৬

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১৭

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২০
error: Content is protected !!