বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট রয়েছেন এই তারকা ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন আনচেলত্তি। তিনি জানান, কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার এবং দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত।

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। মরক্কো ও হাইতির বিপক্ষে দলের প্রথম দুই ম্যাচে তাকে বাইরে থাকতে হয়েছিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, সে খুব ভালো অবস্থায় আছে। পুরো সপ্তাহজুড়ে দারুণ অনুশীলন করেছে। সে সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত। তার ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। সে একজন অসাধারণ ফুটবলার।

ব্রাজিল কোচ আরও বলেন, তার মানসিক অবস্থাও দারুণ। সে খুবই মনোযোগী এবং সিরিয়াস ছিল। ইনজুরি কাটিয়ে ফিরতে কঠোর পরিশ্রম করেছে। এখন সে দলের জন্য প্রস্তুত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে নকআউট পর্বের টিকিট।

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত হবে ব্রাজিল-স্কটল্যান্ডের এই লড়াই। আর সেই ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকায় ভূমিকম্পে নিরাপদ আশ্রয়ের জন্য চিহ্নিত ৪৪৫ স্থান

ব্রাজিলের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আগামী পাঁচদিন হতে পারে ঝড়-বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

১১

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১২

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

১৩

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

১৪

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

১৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১৬

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১৭

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২০
error: Content is protected !!