বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

ডেস্ক রিপোর্ট: ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত।

শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়া রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রক্রিয়ার অংশ।

তিনি বলেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, আওয়ামী লীগ কাগুজে সংগঠন নয়, বরং বাংলার মাটি, মানুষ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক শক্তি। অতীতেও দলটি বহুবার নিষিদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। অর্থনীতি দুর্বল হয়েছে, উগ্রবাদ বাড়ছে এবং সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তার মতে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুধু একটি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধেও আঘাত।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দলটির রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভর করে না; বরং জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল। তিনি দাবি করেন, নিষেধাজ্ঞা, মামলা ও দমন-পীড়ন সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থনে কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ভারতে অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং গণতন্ত্রের পরিস্থিতি তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলেও জানান।

তিনি বলেন, আমার শক্তি বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শ। সেই শক্তি নিয়েই আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

১০

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

১২

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

১৩

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

১৪

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

১৫

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

১৬

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৭

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

১৮

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১৯

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

২০
error: Content is protected !!