
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) শ্যামনগরের মুন্সিগঞ্জে লিডার্সের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক ও সম্পাদক, মোহন কুমার মন্ডল।
সভায় উপস্থিত ছিলেন লিডার্স এর সাধারণ পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মন, বিধুস্রবা মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনা বিলকিস ময়না, লিপিকা রায়, জি এম নাসির উদ্দিন প্রমুখ।
সভায় লিডার্স এর সাধারণ পরিষদের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, প্রান্তিক মানুষের উন্নয়নে লিডার্সের অবদান, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষি উন্নয়ন, বনায়ন ও বন সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে লিডার্সের ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থ বছরের অডিটর নিয়োগ, ২০২৬-২০২৭ সালের বাজেট অনুমোদন ও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন