বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

মেহেদী হাসান শিমুল: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় শনিবার (২৭ জুন) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।

ব্রহ্মরাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা এই ম্যাচে অংশ নেন।

শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান হোসেন এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন রিপন মোড়ল।

অপরদিকে, ব্রাজিল দলের নেতৃত্ব দেন বিশিষ্ট ক্রীড়াবিদ শামসুর আরেফিন রানা। দলের ম্যানেজার ছিলেন আরিফুল ইসলাম।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ ১-১ গোলে ড্র হলে ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রাজিল ৪-২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হোসেন আলী। সহকারী রেফারি ছিলেন মিজানুর রহমান ও মোখলেসুর রহমান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।

তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ ও সুস্থ বিনোদন চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

১১

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১২

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১৩

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১৪

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৫

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৬

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৭

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৮

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৯

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২০
error: Content is protected !!