
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (বিশেষ) আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫শ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন, পীযুষ কান্তি রায়, আব্দুস সালাম, লাইলী পারভীন, পূর্ণিমা রানী ও রোজিনা পারভীন।
মন্তব্য করুন