বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলা‌রোয়ায় মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেল চড়তে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় নানা বাড়ি বেড়াতে এসে মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেল চালাতে গিয়ে ইঞ্জিনভ্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে আফজাল হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মাহমুদুল হকের ছেলে ও শাকদাহ বাঁকুড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এঘটনায় আহত হয়েছে তার মামাতো ভাই বাবু।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আফজাল হোসেন কয়েকদিন আগে কলারোয়ার গোয়ালচাতরে নানা বাড়ি বেড়াতে আ‌সে। শুক্রবার রাত ৮টার দিকে তার মামাতো ভাইয়ের নতুন পালসার মোটরসাইকেলে দুজনে ঘুরতে বের হয়। গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১১

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১২

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৪

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৫

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৭

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৯

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

২০
error: Content is protected !!