বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু মাহফুজ হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট: পবিত্র শবে বরাতের রাতে নামাজ পড়তে বের হওয়া আট বছরের শিশু মাহফুজকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই রায় ঘোষণা করেন।

রায় প্রদানের সময় আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মুক্তিপণের লোভে শিশুটিকে প্রায় দেড় মাস আটকে রেখে অর্থ না পেয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ একটি মেহগনি বাগানে ফেলে দেওয়া হয়। সমাজে যাতে এই ধরনের নৃশংস ও পাশবিক অপরাধ করার সাহস আর কেউ না পায়, সেই লক্ষ্যেই এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে বলে আদালত জানান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৫ জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ি থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে যাওয়ার পথে শিশু মাহফুজকে অপহরণ করা হয়। মাহফুজের বাবা ইতালি প্রবাসী ছিলেন এবং আসামিদের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল। অপহরণের পর আসামিরা মুক্তিপণ দাবি করে, কিন্তু কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে প্রায় দেড় মাস আটকে রাখার পর ২০১২ সালের ২০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে মাহমুদা খানম উষার বাড়িতে শিশুটিকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ মেহগনি বাগানে ফেলে রাখা হয়। ঘটনার পর দিনই মাহফুজের মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন এবং একই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে ২০১৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০১৪ সালে অভিযোগ গঠনের মাধ্যমে এর বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ২৩ জন এবং আসামিপক্ষের ৮ জন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এর আগে, এই একই মামলায় দুই নাবালক আসামি মেহেদী ও সাদ্দামকে ২০২৫ সালের ৯ নভেম্বর ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!