বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: অনুমোদন ছাড়াই ভুয়া বিল-ভাউচার তৈরি করে টাকা উত্তোলনের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৬ জুলাই) বিএমপি সদর দপ্তরের উপ-কমিশনার আব্দুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হিসাব শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সজীব মিয়া।

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, কনস্টেবল মো. সজীব মিয়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনুমোদনহীন ভুয়া বিল সৃজন ও দাখিল করেন। পরবর্তীতে টিএ বিল সেকশনের কনস্টেবল মো. মারুফ হাসান ও কনস্টেবল জয়দেব কুমার মজুমদারের যোগসাজশে ২০২৫-২০২৬ অর্থবছরে আয়ন-ব্যয়ন কর্মকর্তার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা কনস্টেবল মো. সজীব মিয়ার কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে পরিশোধ করে তিনজনে একসঙ্গে আত্মসাৎ করেন।

বিষয়টি ক্ষমার অযোগ্য গর্হিত অপরাধ হওয়ায় বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি কাজের জন্য চাকরি বিধি অনুযায়ী অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তারা বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।

উপকমিশনার আব্দুল হান্নান বলেন, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১০

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১১

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১২

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৩

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

১৪

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে

১৫

কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

১৬

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

১৭

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

১৮

কালিগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

১৯

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

২০
error: Content is protected !!