
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বছর বিদ্যালয়টি থেকে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের ধারাবাহিক অধ্যবসায়ের কারণে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আশা করি আগামীতেও এই সাফল্য অব্যাহত থাকবে।
মন্তব্য করুন