
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে মাদকসহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় মোঃ আবু হাসান নামে আরো এক মাদক কারবারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালী এলাকার ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ফিলিং স্টেশন এলাকা থেকে কোস্ট গার্ডের একটি দল দুইজনকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, তারা মাদক ব্যবসায়ী।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত ছিল।
মন্তব্য করুন