বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ আগস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক নেতাদের মধ্যে মঞ্চে যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায়, তা মাঠপর্যায়ে দেখা যায় না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার মতে, নেতারা রাতে ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন; অথচ রাজনৈতিক সংঘাতে মাঠের কর্মীরা চোখ হারায়।

বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা লেখেন, ‘আজ দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ইউনূসকে সম্মান দেখিয়ে মঞ্চে নিয়ে নিজের পাশে বসালেন। দ্বিতীয় দৃশ্যে একটি অনুষ্ঠানে হট্টগোল বেধে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডাকলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে। আখতার হোসেন মঞ্চে উঠে হট্টগোল থামানোর চেষ্টা করলেন।’

তিনি বলেন, ‘মঞ্চে সৌহার্দ্যের কমতি নেই। নাম ধরে ডাকা যায়, পাশে বসানো যায়।’
রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা
অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এরপর হবিগঞ্জে সংঘর্ষে এক চোখের দৃষ্টিশক্তি হারানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী আলিফ চৌধুরীর প্রসঙ্গ তুলে তাসনিম জারা লেখেন, ‘এ দিকে হবিগঞ্জের আলিফ এখন এক চোখে দেখে। কয়েক দিন আগে রাজনৈতিক হানাহানির মধ্যে পড়ে মাত্র ১৮ বছর বয়সী ছেলেটার বাম চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। ওই চোখে সে আর দেখবে না।’

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী ও দলটির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-র সংগঠক আলিফ চৌধুরী হবিগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলার শিকার হয়ে বাঁ চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়েছেন।

গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষ করে ফেরার পথে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এনসিপির অভিযোগ, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলায় নেতৃত্ব দেন। হামলাকারীরা লোহার রড দিয়ে আলিফের বাঁ চোখে সরাসরি আঘাত করে।

রাজনৈতিক নেতৃত্বের মধ্যকার বোঝাপড়া তৃণমূল পর্যায়ে পৌঁছালে এমন ঘটনা এড়ানো যেত কি না, পোস্টে সেই প্রশ্ন রেখে এনসিপির সাবেক এ নেত্রী লেখেন, ‘কেন্দ্রের এই বোঝাপড়া তৃণমূল পর্যন্ত নামলে কি আলিফের চোখটা যেত?’

মাঠপর্যায়ের রাজনীতির প্রসঙ্গে তাসনিম জারা লেখেন, ‘মাঠে অবশ্য এই বোঝাপড়া নামে না। নামে ঘৃণা, হুংকার, ও দেখে নেয়ার হুমকি। মঞ্চ থেকে ছোড়া সেই হুঙ্কারের জের ধরে মাঠে গিয়ে সেটা হয় লাঠি, রড, ইট।’

রাজনৈতিক নেতাদের সঙ্গে মাঠের কর্মীদের বাস্তবতার পার্থক্য তুলে ধরে তিনি আরও লেখেন, ‘অথচ রাতে ওনারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন। ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন। মাঝখানে চোখ হারায় আলিফের মত মাঠের কর্মীরা।’

রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক বোঝাপড়া মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পোস্টের শেষে এ চিকিৎসক লেখেন, ‘আলিফের বাকি চোখটা হয়তো আজকের দৃশ্য দুটো দেখেছে। আর কারও চোখ বা জীবন যাওয়ার আগে এই সৌজন্য মাঠে নামুক, আর সেটা আলিফের এক চোখ দেখুক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১০

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

১১

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৩

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

১৪

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

১৫

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

১৬

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

১৭

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

১৮

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

২০
error: Content is protected !!