বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

বিনোদন ডেস্ক: বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর একটি প্রোমোতে নিজের দুই প্রাক্তন স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

যা নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শ্বেতা। তার দাবি, দু’জনকেই তিনি নিজের চোখে প্রতারণা করতে দেখেছেন।

সম্প্রতি ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে প্রতিযোগীদের মধ্যে বিশ্বাস, প্রতারণা এবং সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল।

সেই সময় নিজের জীবনের অভিজ্ঞতার তুলে ধরতে দেখা যায় শ্বেতাকে।
তিনি বলেন, ‘আমার স্বামীরা যখন আমাকে প্রতারণা করছিল, তখন আমি নিজেই তাদের হাতেনাতে ধরেছিলাম।

’ তার এই মন্তব্য সামনে আসতেই সামাজিকমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে বহুবার খবরের শিরোনামে এসেছেন শ্বেতা। প্রথমে অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তিনি অভিনেতা অভিনব কোহলিকে বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় বিয়েও টেকেনি।

দুই সম্পর্ক নিয়েই অতীতে মানসিক নির্যাতন, অশান্তি এবং আইনি লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শ্বেতা। এবার সেই প্রসঙ্গেই নতুন করে পরকীয়ার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে চলে এলেন এই অভিনেত্রী।

যদিও ওই প্রোমোতে শ্বেতা কোনও নির্দিষ্ট ঘটনার বর্ণনা দেননি। তিনি শুধু জানান, জীবনের সেই অভিজ্ঞতা তাকে মানুষকে সহজে বিশ্বাস না করার শিক্ষা দিয়েছে। তার এই অকপট স্বীকারোক্তি নিয়েই শুরু হয়েছে আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০