
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইউনিভার্সিটি অব ওয়ারউইক, লন্ডনের গবেষক, দেবহাটার মো. জাহাঙ্গীর আলম হিমেলের পিতা জোহর আলী মোল্লাহ (৭২) শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকার সিকেডি ইউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজার নামাজ শনিবার (০৮ আগস্ট ) বাদ মাগরিব সখিপুর বাজার জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার জানাজায় অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: শাহিন ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, হাজী কিয়ামউদ্দীর মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক আবুল কালাম, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দিন ময়না, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট সমাজ সেবক নুর আমিন, সরদার আমজাদ হোসেন, আবুল হোসেন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর বাজার জামে মসজিদের সভাপতি ডা. আবুল হোসেন, সখিপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী কামরুজ্জামান, সখিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন